৮কে কিউএনইডি টেলিভিশন আনবে এলজি

৩০ ডিসেম্বর, ২০২০ ০২:১৯  
আমরা যখন এলজির ওএলইডি টেলিভিশন দেখেই মুগ্ধ হচ্ছি তখন এর এলসিডি টেলিভিশনও তৈরি হচ্ছে। এরই মধ্যে মিনি এলইডি প্রযুক্তির নতুন টেলিভিশন উন্মোচন করতে যাচ্ছে কোম্পানিটি। কিউএনইডি ব্র্যান্ডে এই টেলিভিশনটি কোম্পানির এলসিডি লাইনে উচ্চমাত্রা যোগ করবে, যদিও এর ফ্ল্যাগশিপ প্রযুক্তি বিভিন্ন ওএলইডি সিরিজে ব্যবহার অব্যহত থাকবে। স্যামসাং এখন পর্যন্ত তাদের কিউএলইডি এলসিডি টেলিভিশন লাইনআপে মিনি এলইডি প্রযুক্তি ব্যবহার করেনি, তবে টিসিএল তাদের ৮ ও ৬ সিরিজে লাইটেনিং সেটআপ বাস্তবায়ন করেছে। এলজির কিউএনইডি সিরিজে সর্বোচ্চ ৮৬ ইঞ্চির টেলিভিশন আসবে। ফোরকে ও ৮কে রেজ্যুলেশন নিয়ে মোট ১০টি মডেলে পাওয়া যাবে এই টেলিভিশন। এই মিনি এলইডি লাইট টেলিভিশনটি অধিকতর উন্নত লাইটেনিং কন্ট্রোল ও কনট্রাস্ট দেবে। ২০২১ সালের সিইএসে ভার্চুয়াল বুথে দেখা মিলবে এলজির নতুন টেলিভিশনের। ডিবিটেক/বিএমটি